ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ. লীগ

    ২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ. লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আওয়ামী লীগ সভাপতি নির্বাচনী এ ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


    নির্বাচন নিয়ে দেওয়া ৪০ বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে 'বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অংশ বলেও তিনি জানান।

    সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা জানান।

    আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।

    নির্বাচন নিয়ে দেওয়া ৪০ বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে 'বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অংশ' উল্লেখ করে তিনি বলেন, এরা বিএনপির দালাল।

    এ প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা ও শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ