ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালের ৪ আসন থেকে জাকের পার্টির প্রার্থী প্রত্যাহারের আবেদন

    বরিশালের ৪ আসন থেকে জাকের পার্টির প্রার্থী প্রত্যাহারের আবেদন
    জাকের পার্টির লোগো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলার চারটি আসনে জাকের পার্টির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানান প্রার্থিতা প্রত্যাহারকারীরা।


    রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

    বরিশালে ছয়টি আসনের মধ্যে বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া আসনে স্বপন মৃধা, বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ আসনে মিজানুর রহমান বাচ্চু, বরিশাল-৫ সদর আসনে আবুল হোসাইন এবং বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে হুমায়ূন কবির সিকদার তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।

    তারা জানান, শুরু থেকেই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ দেখছেন না তারা। অপরদিকে, বিশেষ একটি দলকে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ করতে চায় বলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সঙ্গে তারাও প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ