ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • জাতীয় পার্টি-আ'লীগ আসন সমঝোতা, নৌকার প্রার্থী প্রত্যাহার হচ্ছে: ওবায়দুল কাদের

     জাতীয় পার্টি-আ'লীগ আসন সমঝোতা, নৌকার প্রার্থী প্রত্যাহার হচ্ছে: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে এবং নির্দিষ্ট আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    রোববার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


    জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‌‘তাদের (জাতীয় পার্টির) সঙ্গে আমাদের সমঝোতা আছে। এখানে কোনো প্রকার অশোভন পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা বসেই আলোচনা করেছি। ’

    আসন সমঝোতার বাইরে জাতীয় পার্টির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘শুধু ভাগাভাগির বিষয় নয়। বিএনপি ইলেকশন বয়কট করার এবং প্রতিরোধ করার যে ডাক দিয়েছে, সে বিষয়ে এই পলিসিটা সবার—সমমনা সবার মধ্যে একটা ঐক্য থাকা দরকার, যারা নির্বাচন করবে। এসব নিয়েও আমরা আলোচনা করেছি। প্রার্থিতার বিষয়টা আজ বিকেল ৪টায় পরিষ্কার হয়ে যাবেন। ’

    জাতীয় পার্টিকে কত আসন ছাড়া হয়েছে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পক্ষ থেকে একটা নির্দিষ্ট সংখ্যায় আমরা আপস-মীমাংসা বা সমঝোতায় পৌঁছাতে পারি; সেরকম একটা ধারণা জাতীয় পার্টিকে আমরা দিয়েছি। জাতীয় পার্টিরও নিজস্ব চাওয়া আছে। তারা তো চাইবে আমাদের কাছে, কাজেই চাওয়াটা বড়ই হতে পারে। চাওয়া তো ছোট হয় না। কিন্তু আমাদেরও সামর্থ্য কতটা আছে, সেটা আবার আমরা যখন বসি তখন আমাদেরও ভাবতে হয়। ’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ