ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

    জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান তিনি।


    এ সাক্ষাতে রওশন এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ, রওশনপন্থি নেতা মশিউর রহমান রাঙ্গা ও কাজী মামুনুর রশীদ।

    মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, আজকে প্রধানমন্ত্রীকে বলেছি, অবৈধভাবে জিএম কাদের জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। জিএম কাদের অবৈধভাবে ক্যু করে পার্টি দখল করেছেন। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। তাদের মনোনয়ন বঞ্চিত করেছেন।

    এ কারণে নির্বাচন বর্জন করেছেন রওশন এরশাদ। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা যেন না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আগে আলোচনা করা হয়।


    এ বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন জানতে চাইলে মসিউর রহমান রাঙ্গা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিষয়টা দেখবেন।

    রাঙ্গা বলেন, দলের আড়াই থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ