ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি : চুন্নু

    আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি : চুন্নু
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দেরসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি।

    বৈঠকে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি, প্রয়োজনও নেই বলে মনে করছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

    বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।

    চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে গতকাল (বুধবার) রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজনও নেই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে।

    তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময় ও স্থান গোপন রেখেছি।

    নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণ হবে আশা নিয়েই মাঠে আছি বলে তিনি উল্লেখ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ