ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • অনুমতি না পাওয়ায় ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না: কাদের

    অনুমতি না পাওয়ায় ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না:  কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে হচ্ছে না। নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন না নেওয়ায় আওয়ামী লীগ তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিষয়টি নিশ্চিত করেন তিনি।

    বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে আওয়ামী লীগ। যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ করছে, তারা গণতান্ত্রিক শক্তি নয়।’

    গণতন্ত্রের জন্যই হোসেন শহীদ সোহরাওয়ার্দী আজীবন সাধনা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তার প্রদর্শিত পথ ধরে আমাদের গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিয়ে যাবো। গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করে পারফেক্ট ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাবো। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।’

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ