ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিএনপিসহ সমমনাদের ডাকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

    বিএনপিসহ সমমনাদের ডাকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে নবম দফায় ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

    রোববার সকাল ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধ চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

    অবরোধ থাকায় এদিন সকালে গণপরিবহন কিছুটা কম চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন বাড়বে বলে আশা করা হচ্ছে।

    এদিকে অবরোধের আগের দিন শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ি, গাবতলী ও মিরপুরে ৪টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এরপর দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গ্রেপ্তার হন।

    এরপর ৩১ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দল এ কর্মসূচি পালন করছে।

    এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোট গ্রহণের তরিখ ঘোষণা করা হয়েছে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ