ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ! আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
  • ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি বাড়তে পারে আরো পাঁচ দিন

    ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি   বাড়তে পারে আরো পাঁচ দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরো পাঁচ দিন বাড়তে পারে বলে জানিয়েছেন ইসরাইল সরকারের মুখপাত্র ইয়েলন লেভি।

    যুদ্ধবিরতি ও সংঘাত নিয়ে ইসরাইলের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, বন্দিবিনিময় অব্যাহত রেখে চলমান যুদ্ধবিরতির প্রক্রিয়া আরো পাঁচ দিন বাড়ানো যেতে পারে। বিবিসির খবর

    ইসরাইলি সরকারের মুখপাত্র বলেন, ‘হামাস যদি জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখে, তাহলে আমরা আরো ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেব। হামাস যখন জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত করবে, তখন আমরা তাদের ওপর সামরিক চাপ সৃষ্টি করব।

    সোমবার যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘণ্টা বাড়াতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতার গতকাল বলেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে একটি ‘টেকসই যুদ্ধবিরতি’ করার বিষয়ে তারা দুই দিনের যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগাবে।

    চলমান যুদ্ধবিরতির সম্ভাব্য পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা কাতারে অবস্থান করছেন বলে জানা গেছে। সিআইএ ও মোসাদের পরিচালকরা কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠক করেছেন। মিসরের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ