ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • অবরোধ-হরতাল একসঙ্গে দিলো বিএনপি

    অবরোধ-হরতাল একসঙ্গে দিলো বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঝে একদিনের বিরতি দিয়ে আবার বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এই অবরোধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার হরতালও ডেকেছে দলটি।

    সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা

    পর্যন্ত অবরোধের ঘোষণা দেন। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালেরও ডাক দেন তিনি। বিএনপি-জামায়াত ও সমমনাদলগুলোর সপ্তম দফা অবরোধ শেষ হচ্ছে মঙ্গলবার ভোর ছয়টা।

    গত সাত দফায় বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচিতে মঙ্গলবার বিরতি রাখা হচ্ছে। এর বাইরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি থাকে না।

    গত ১৫ নভেম্বের ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন।

    আওয়ামী লীগ এরইমধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দিয়েছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী ঘোষণা দেওয়ার পথে।

    তবে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে হরতাল-অবরোধ অব্যঅহত রেখেছে বিএনপি-জামায়াত এবং তাদের সমমনা দলগুলো। তাদের দাবি, ‘একতরফা’ নির্বাচন বন্ধ করতে হবে।

    এর আগে সাত দফা অবরোধ ডেকেছে বিএনপি।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ