ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • কাশ্মীরে ঘন জঙ্গলে সংঘর্ষ, ৪ ভারতীয় সেনা নিহত

    কাশ্মীরে ঘন জঙ্গলে সংঘর্ষ, ৪ ভারতীয় সেনা নিহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাজি মলের ঘন জঙ্গলে ভয়াবহ সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত পাওয়া খবরে এক সেনা কর্মকর্তা এবং তিনজন সৈন্য নিহত হয়েছেন।

    খবর এনডিটিভির
    প্রতিবেদন জানিয়েছে, গোয়েন্দা তথ্য আসে বাজি মলের জঙ্গলে সন্ত্রাসীরা লুকিয়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২২ নভেম্বর) সকালে ওই জঙ্গলে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল এবং জম্মু- কাশ্মীর পুলিশ। ঘটনাস্থলে পৌঁছতেই সন্ত্রাসীরা প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে। বুধাল তহসিলের গুল্লার-বহরোতে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে এই সংঘর্ষ চলছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত দুই সন্ত্রাসীকে ঘিরে রেখেছে যৌথবাহিনী। এছাড়া কালাকোট এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

    মূলত বাজি মলের জঙ্গলে এনকাউন্টার মিশন চলছে এ যৌথবাহিনীর।

    গত কয়েক বছরে এই এলাকায় একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হন।

    বিভিন্ন সূত্রের খবর, সন্ত্রাসীরা লুকিয়ে তাদের কার্যক্রম চালাতে বাজি মলের ঘন জঙ্গলটি ব্যবহার করছে। সন্ত্রাসীরা লুকাতে ঘন জঙ্গল, আলপাইন বন ও পাহাড়ের খাঁজ ব্যবহার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ