ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বিগত বছরের তুলনায় দেশে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে ১৩ লাখ টন

    বিগত বছরের তুলনায় দেশে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে ১৩ লাখ টন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গত অর্থবছরে (২০২২-২৩) ৪ কোটি ৭৮ লাখ টন খাদ্যশস্যের (দানাদার খাদ্যশস্য) উৎপাদন হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরের চেয়ে ১৩ লাখ টন বেশি। ওই বছর দেশে ৪ কোটি ৬৫ লাখ ৮২ হাজার টন খাদ্যশস্য উৎপাদন হয়েছিল।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

    অধিদপ্তরের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে মোট দানাদার শস্যের উৎপাদন হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৩ হাজার টন। এর মধ্যে চাল ৪ কোটি ১ লাখ টন, গম ১২ লাখ ৫ হাজার টন এবং ভুট্টা ৬৪ লাখ ২২ হাজার টন।

    এদিকে গত বছর ডাল জাতীয় ফসলের উৎপাদন হয়েছে ৮ লাখ ৭৮ হাজার টন। তেল জাতীয় ফসল উৎপাদন হয়েছে ১৬ লাখ ৪ হাজার টন। মসলা জাতীয় ফসলের উৎপাদন ৪৮ লাখ ৭৫ হাজার টন, আলু উৎপাদন হয়েছে ১ কোটি ৪ লাখ টন।

    অধিদপ্তর বলছে, উন্নতমানের ধান, গম, পাট এবং ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন ও ব্যবহারের লক্ষ্যে কৃষক পর্যায়ে বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন ও মানসম্পন্ন বীজ উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং মানসম্পন্ন ভাল বীজ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করণের মাধ্যমে উচ্চ ফলনশীল ও মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধি পেয়েছে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ