ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে শিক্ষক কর্তৃক মাদরাসা শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন সরকারি সিদ্ধান্তের আগেই বরিশালে বেড়েছে লঞ্চ ভাড়া বরিশাল নগরীতে যত্রতত্র স্পিড ব্রেকারে বাড়ছে ভোগান্তি এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯১১ জন গৌরনদীতে ইজিবাইকের চাকায় গলার সাথে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু কাউখালীতে এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী বহিষ্কার জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে অচল সেচ পাম্প, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা শিশুসহ একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা ২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে ভোলায় মেঘনায় ট্রলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার
  • বিশ্বকাপ শেষ সাকিবের

    বিশ্বকাপ শেষ সাকিবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বাঁ হাতের আঙুলের ইনজুরিতে পড়েছেন।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোট এবং ছিটকে পড়ার বিষয়টি জানানো হয়েছে।


    গতকাল (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে আঘাত পান সাকিব। এক্স-রের পর জানা গেছে, তার হাতের আঙুলে চিড় ধরেছে।

    ফলে আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না সাকিব। সেটিই এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। অর্থাৎ টাইগার অধিনায়কের বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে ওই চোটে।

    জাতীয় দলের ফিজিও বায়োজেদুল ইসলাম জানিয়েছেন, ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান সাকিব। তবে টেপিং আর পেইনকিলার নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ম্যাচের পরে এক্স-রেতে আঙুলে চিড় ধরা পড়েছে।

    বিসিবির ফিজিও আরও জানিয়েছেন, এমন চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। যার অর্থ একমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।


    প্রসঙ্গত, বিশ্বকাপে ক্রমাগত ব্যর্থতার পর অবশেষে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা ছয় ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৬৫ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন সাকিব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ