ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

    বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৩তম ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এবার দল দুটি মাঠে নেমেছে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে। সেই লড়াইয়ের জন্য আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

    রোববার (৫ নভেম্বর) দুপুর ২টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত দলপতি।


    ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন আসলেও ভারতীয়রা কোনো পরিবর্তন আনেনি। আগের ম্যাচের মতো এই ম্যাচেও চারজন বোলার, ছয়জন ব্যাটসম্যান ও একজন অলরাউন্ডার নিয়ে খেলবে ভারত। আর টেবিল টপারদের বিপক্ষে খেলতে জেরাল্ড কোয়েটজির পরিবর্তে তাবরেজ শামসিকে একাদশে নিয়েছে প্রোটিয়ারা।

    এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। আর ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারত জিততে পারলে টেবিল টপার হয়ে সেমিতে খেলবে। 

    দক্ষিণ আফ্রিকার একাদশ

    কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

    ভারতের একাদশ

    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ