ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান

    বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডকে ডিএলএস (ডার্কওয়াথ লুইস) বা বৃষ্টি আইনে ২১ রানে হারিয়েছে পাকিস্তান।

    শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানকে ৪০২ রানের বিশাল টার্গেট দেয় নিউজিল্যান্ড। ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তুলেছিল বাবর আজমের দল। বৃষ্টি আইনে কিউইদের চেয়ে ২১ রানে এগিয়ে থাকায় পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়।

    ৪০২ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে ৬ রানে আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের অপরাজিত জুটিতে পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রাখেন বাবর আজম ও ফখর জামান। প্রথমবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ৪১ ওভারে ৩৪১ রান লক্ষ্যমাত্রা দাঁড়ায় পাকিস্তানের সামনে। শেষ পর্যন্ত দ্বিতীয় দফার বৃষ্টিই ঠিক করে দিয়েছে ম্যাচের গতিপথ। বাবর আজমের দলকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়। ৮ চার ও ১১ ছক্কায় ১২৬ রানে অপরাজিত থাকেন ফখর। এছাড়া অধিনায়ক বাবর আজম ৬৬ রানে অপরাজিত থাকেন।


    এর আগে প্রথমে ব্যাটিং করে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের ১৮০ রানের বিশাল জুটিতে পাকিস্তানকে ৪০২ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। মাত্র ৮৮ বলে চলতি বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি পূরণ করেন ব্ল্যাক ক্যাপস ওপেনার রবীন্দ্র। ১৫টি চার ও ১টি ছক্কায় ১০৮ রানের ক্যামিও খেলেন কিউই ওপেনার। অধিনায়ক উইলিয়ামসন ৭৯ বলে ৯৫ রান করেন। শেষ দিকে চ্যাপমানের ২৭ বলে ৩৯, ফিলিপসের ২৫ বলে ৪১ ও স্যান্টনারের অপরাজিত ২৬ রানে চড়ে বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো ৪০০ পার করে নিউজিল্যান্ড। মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ