ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে বিএনপির ঝটিকা মিছিল

    বরিশালে বিএনপির ঝটিকা মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে যানবাহন ভাংচুর এবং পৃথক ঝটিকা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে অবরোধের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নগরীর সর্বত্র মোতায়েন ছিল পুলিশ। 

    বিরোধী দলের টানা ৩ দিনের অবরোধের তৃতীয় ও শেষ দিন বরিশাল নগরী থেকে সিমীত পর্যায়ে দূরপাল্লা ও স্থানীয় রুটের যানবাহন চলাচল করেছে। যাত্রী স্বল্পতার কারনে স্থানীয় রুটের লঞ্চও চলেছে হাতেগোনা। নগরীর অভ্যন্তরে কিছু থ্রি হাইলার এবং রিক্সা ও অটোরিক্সা চলেছে। দোকানপাঠও প্রায় স্বাভাবিক। 

    এরই মাঝে বেলা ১২টার দিকে রূপাতলী দপদপিয়া সেতুর টোলপ্লাজা এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও তার অনুসারীরা। এ সময় সেখানে অন্তত ১০টি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। 

    অপরদিকে দুপুর পৌঁনে ২টায় নগরীর বটতলা শহীদ আলমগীর ছাত্রাবাস এলাকায় ঝঁটিকা বিক্ষোভ মিছিল করে জেলা (উত্তর) যুবদল ও ছাত্রদল। তবে এ বিষয়ে গণমাধ্যমে কিছু বলেনি পুলিশ। 

    যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ