ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত
  • গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে  ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে কুয়াকাটাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংষর্ষে মাইক্রোবাসের চালকসহ ২ যাত্রী নিহত ও  চার যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মাইক্রোবাস চালক বাবুগ্ঞ্জ উপজেলার কোলচর গ্রামে আজাহার মাঝির ছেলে রিপন মাঝি (৪১), যাত্রী ঢাকার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ড রোডের বাসিন্দা মো, ওয়াহিদের ছেলে মো, ইলিয়াস হোসেন (৫৭)। গুরুতর আহত অবস্থায়  চার যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে টেকেরহাট এন্টারপ্রাইজ  নামের একটি বাস শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে  রওয়ানা দেয়। পথিমধ্যে যাত্রীবাহী বাসটি সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর কসবা এলাকা বেগরোয়া গতিতে অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী মাইক্রোবাসের সঙ্গে ওই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে  যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রিপন মাঝি নিহত হয়েছে।

    খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় যাত্রী ঢাকার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ড রোডের বাসিন্দা আ, ওয়াহিদের ছেলে মো, ইলিয়াস হোসেন,  ঢাকার মুরাদপুর এলাকার মতিউর রহমানের ছেলে মো. নুরুজ্জামান, মাদারীপুরের শিবচর উপজেলার মীর্জাকান্দি গ্রামের জহিরউদ্দিন মোল্লার ছেলে মনিরুজ্জামান, বাগেরহাট জেলার মোংলা এলাকার আবু জাফরের ছেলে আব্দুল ওয়েজ কোরনী , কুমিল্লা জেলার হাসনাবাদ দাউদকান্দি এলাকার জয়নাল আবেদীনের ছেলে শফিউল বাশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেল কর্তবব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।


    গৌরনদী হাইওয়ে  থানার ওসি  মো. শামীম শেখ বলেন,  দুর্ঘটনা কবলিত  যান ২টিকে জব্দ করা হয়েছে।  লাশ ২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ