ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

    টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল  শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

    এবারের বিশ্বকাপ ভারতের কাছে মনে রাখার মতো এক আসর। টানা ছয় জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল। অপরদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে লঙ্কানদের। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে শ্রীলঙ্কা।


    বিশ্বকাপে এর আগে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। চারটি করে জয় আছে দু'দলের। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ২০১৯ বিশ্বকাপে শেষ বার দেখা হয়েছিলো দু'দলের। সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল ৬ উইকেটে।  সবমিলিয়ে দু'দল ১৬৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯৮টি জয় নিয়ে এগিয়ে আছে ভারত।

    শ্রীলঙ্কার দলে এক পরিবর্তন রয়েছে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় দলে জায়গা পেয়েছেন দুশান হেমান্থা। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

    শ্রীলঙ্কা একাদশ 
    পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমান্থা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

    ভারত একাদশ
    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ