ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড

    টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে রোববার (২৯ অক্টোবর) লাখনৌতে ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আর টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

    নিজেদের মাটিতে বিশ্বকাপে রীতিমতো উড়ছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সব কটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে রোহিত-কোহলিরা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ইংল্যান্ডের বিপক্ষেও সে ধারা অব্যাহত রাখতে চায় তারা। যদিও বিশ্বকাপের পরিসংখ্যান কথা বলছে ইংল্যান্ডের পক্ষে।

     

    এখন পর্যন্ত বিশ্ব আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে ৪ জয় পেয়েছে ইংল্যান্ড, আর ভারতের জয় ৩টিতে। তবে ওয়ানডে ক্রিকেটে আবার এগিয়ে ভারত। ১০৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এই দু'দল। ৫৭ ম্যাচে জয় আছে ভারতের আর ইংল্যান্ডের জয় ৪৪টিতে। দুই দলই তাদের একই একাদশ নিয়ে মাঠে নেমেছে।

    ভারত একাদশ

     

    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

    ইংল্যান্ড একাদশ

    জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ