ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কাকরাইলে বিএনপি- আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

    কাকরাইলে বিএনপি- আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কাকরাইলে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাকরাইল সার্কিট হাউসের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতকর্মীদের বহনকারী একটি গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপি কর্মীরা গাড়িটিতে হামলা চালায়।

    দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত হন কয়েকজন। এদিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিতে গতরাত থেকেই সমাবেশস্থলে আসাতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। আজ ভোর থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। তাদের মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা নয়াপল্টন এলাকা।

    তবে অনুমতি না পেলেও রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের করবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। শাপলা চত্বরে জামায়াতের নেতাকর্মীদের জড়ো হতে শুরু করেছে। তবে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুরো শাপলা চত্বর।

    এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে সমাবেশ করতে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ।

    শুক্রবার রাতে ২০ শর্তে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সামাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ