ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে উড়ন্ত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বাঁচামরার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ দলে নেই পেসার হাসান আলি। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। অপরদিকে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। বাদ পড়েছেন রিজা হেনরিক্স।

    বিশ্বকাপের পরিসংখ্যান বিবেচনায় দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের সামনে তেমন কোন প্রতিপক্ষই ছিল না। কারণ ১৯৯৯ বিশ্বকাপের পর গত ২৩ বছর ধরে ক্রিকেট সবচেেয়ে বড় আয়োজনে পাকিস্তানকে হারাতে পারেনি প্রোটিয়ারা। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। ব্যাট হাতে ভারত বিশ্বকাপে নিজেদের বিধ্বংসী রূপ দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ফলে আজ ২৩ বছর ধরে জয় না পাওয়ার আক্ষেপ ঘুচাতে পারে প্রোটিয়ারা।

    এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ পঞ্চম জয়ের লক্ষ্যে মাঠে নামবে প্রোটিয়ারা। এর আগে অঘটনের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বসেছিল দক্ষিণ আফ্রিকা।

    পাকিস্তান ভালোভাবেই শুরু করেছিল বিশ্বকাপ। শুরুর দুটি ম্যাচে তারা জয় পেয়েছিল। এরপর টানা তিন ম্যাচে হেরে কঠিন সমালোচনার মুখোমুখি হয়েছে বাবর আজমরা। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে পাকিস্তান।

    পাকিস্তান একাদশ

    বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি।

    দক্ষিণ আফ্রিকা একাদশ

    টেম্বা বাভুমা (অধিনায়ক) কুইন্টন ডি কক, রিজা হেনরিক্স, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজে, কেশভ মহারাজ, তেবরিয়াজ শামসি, লুঙ্গি এনগিদি।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ