ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

    শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ফেললেও মাত্র ১টি করে জয় পেয়েছে ইংল্যান্ড ও শ্রীলংকা। পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা এই দুই দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ব্যাঙ্গালুরুর মুত্তিয়া চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ম্যাচ। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

    দুই দলই একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আজ। শ্রীলংকার দলে ঢুকেছেন মাঝপথে দলে যুক্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস। লাহিরু কুমারাও ঢুকেছেন একাদশে। ইংল্যান্ডের হয়ে ছিটকে গেছেন রিস টপলি। ইনজুরির পর ইংল্যান্ডে ফিরে গেছেন তিনি। বাদ পড়েছেন হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসন। দলে ঢুকেছেন ক্রিস ওকস, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন। 

    ওয়ানডেতে মোট ৭৮ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও শ্রীলংকা। এর মধ্যে ৩৮ ম্যাচে ইংল্যান্ড ও ৩৬ ম্যাচে জিতেছে শ্রীলংকা। ১টি ম্যাচ ‘টাই’ হয়েছে এবং কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে তিনটি ম্যাচ। 

    সর্বশেষ ১০ দেখাতেও এগিয়ে জস বাটলারের দল। মোট ৬ ম্যাচে জিতেছে ইংলিশরা। যেখানে শ্রীলংকা জয় দেখেছে মাত্র ২ ম্যাচে। পাথিরানার বদলে স্কোয়াডে যুক্ত হওয়া ম্যাথিউস গত আড়াই বছরে মাত্র ৩ ম্যাচে খেলেছেন। 

    বিশ্বকাপে মোট ১১ বার একে অপরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-শ্রীলংকা। ক্রিকেটের মেগা এই ইভেন্টে যেখানে ৬-৫ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা। ঘরের মাঠে গত বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলেও শ্রীলংকার বিপক্ষে হার দেখেছিল ২০ রানে। 

    এই ম্যাচে আরও একটি রানবন্যা দেখতে পারে ক্রিকেটবিশ্ব। ব্যাঙ্গালুরুর এই মাঠ এমনিতেই বেশি রান হওয়ার জন্য আলোচিত। কয়েকদিন আগেই হওয়া পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ৯৫.৩ ওভারে উঠেছিল ৬৭২ রান। 

    দুই দলের একাদশ

    শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

    ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ