ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • দল ভারতে রেখে হঠাৎ ঢাকায় সাকিব

    দল ভারতে রেখে হঠাৎ ঢাকায় সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত বিশ্বকাপে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেয়া সাকিব আল হাসান এবার নিজের ছায়া হয়ে আছেন। দলও একের পর এক হারে বিপর্যস্ত। টাইগারদের আত্মবিশ্বাস নেমেছে তলানিতে। এমন সময়ে চমকে ওঠার মতো খবর। হঠাৎ দেশে ফিরেছেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। দেশে ফিরেই এসেছেন মিরপুরে হোম অব ক্রিকেটে।

    বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। এরপর দুপুরেই হাজির হয়েছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে  অনুশীলন করছেন সাকিব। 

     

    বিশ্বকাপটা মোটেই ভালো কাটছে না সাকিবের। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৫৬ রান করেছেন তিনি । সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতেও পারফরম্যান্স ঠিক সাকিবসুলভ নয়। ওভারপ্রতি  ৫.৫৪ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রানে ৩ উইকেটই সেরা। ভুগেছেন চোটেও। ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি সাকিবের।

    এমন পারফরম্যান্সের পরেই হয়ত তাই মনে পড়েছে পুরনো গুরুর কথা। তাই নিজেকে প্রস্তুত করতে শরণ নিয়েছেন ক্রিকেটগুরু খ্যাত নাজমুল আবেদীনের। ইনডোর স্টেডিয়ামে গুরু ফাহিমের কাছে নিজের ভুলত্রুটিগুলো নিয়ে করছেন কাজ।

    জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর পরদিনই ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ