ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • টিসিবির জন্য ২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

    টিসিবির জন্য ২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১৮৭ কোটি ৬০ লাখ ৪০ টাকার তেল এবং ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।

    শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, মজুমদার ব্রান অয়েল মিলস এবং সিটি এডিবল অয়েল থেকে এসব তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

    বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।


    তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১১০ টাকা ৯৭ পয়সা।

    বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য মজুমদার ব্রান অয়েল মিলস থেকে ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৫৬ টাকা ২৫ পয়সা হিসাবে এই তেল কিনতে মোট খরচ হবে ৬২ কোটি ৫০ লাখ টাকা।


    এছাড়া টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েলের কাছ থেকে কেনার অনুমোন দেওয়া হয়েছে। প্রতি লিটার ১৫৬ টাকা ৩৮ পয়সা হিসাবে এই তেল কিনতে মোট খরচ হবে ১২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। এই প্রস্তাবটিও নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ