ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

    নেদারল্যান্ডের   বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। বুধবার (২৫ অক্টোবর) অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দলটি।

    ম্যাচটিতে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ডাচ বাহিনীর জন্য। আবার ডাচদের বিপক্ষে সতর্কও রয়েছে অজিরা। চলতি বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে যেভাবে হারিয়েছে নেদারল্যান্ডস, তাতে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে প্রতিপক্ষকে।  

     

    ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২টিতিই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচগুলো ছিল অনেক আগের। আর বর্তমানে নেদারল্যান্ডস দলটাতে রয়েছে বেশকিছু ভালো ক্রিকেটার। ফলে অজিদের বিপক্ষে অঘটনও ঘটাতে পারে তারা।

    নেদারল্যান্ডসের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টোয়নিসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ক্যামেরুন গ্রিন। এ দিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ডাচরা। 

    নেদারল্যান্ডস একাদশ
    বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

    অস্ট্রেলিয়া একাদশ
    ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ