ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শাহরুখের সঙ্গে পরিবার নিয়ে কথা হয় সাকিবের

    শাহরুখের সঙ্গে পরিবার নিয়ে কথা হয় সাকিবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দারুণ সখ্য রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।


    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) দীর্ঘদিন খেলেছেন সাকিব।

    সেই সূত্র ধরেই শাহরুখের সঙ্গে সুসম্পর্ক রয়েছে সাকিবের। প্রায়ই কথা হয় দুজনের।

    শাহরুখের সঙ্গে কী কী বিষয়ে কথা হয় সাকিবের, তা জানতে কৌতূহলী ক্রিকেট ও সিনেপ্রেমীরা।

    জবাবে সাকিব বিস্মিত করলেন সবাইকে। ক্রিকেট নিয়ে নাকি কোনো কথাই হয় না শাহরুখের সঙ্গে তার। দুইজনের আলোচনায় কখনই ক্রিকেট ঠাঁই পায় না।

    সাকিব বললেন,  কখনই ক্রিকেট নিয়ে আমার সঙ্গে কথা বলেন না শাহরুখ খান। সব সময় পরিবার নিয়ে কথা হয়। পরিবারকে কীভাবে খুশি রাখতে পারি এসব নিয়ে। মানুষ হিসেবে আমাকে কী করতে হবে। কীভাবে আরও ভালো মানুষ হওয়া যাবে- এসব নিয়েই নানা উৎসাহমূলক আলোচনা করেন তিনি।

    শাহরুখের প্রশংসায় এই বাংলাদেশি অলরাউন্ডার আরও বলেন, তিনি অনেক অভিজ্ঞতাসম্পন্ন মানুষ।  তিনি তার ভাবনাগুলো আমার সঙ্গে ভাগাভাগি করেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সঙ্গে আমার যখনই দেখা হয়, প্রতিবারই মনে হয় আন্তরিক এবং বিনয়ী একজন মানুষ তিনি।

    প্রসঙ্গত, শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স দিয়েই আইপিএলে হাতেখড়ি সাকিবের। মাঝপথে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ১৪তম আসরে ফিরেছেন কেকেআর শিবিরে। আইপিএল খেলতে এ মুহূর্তে ভারতেই অবস্থান করছেন সাকিব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ