ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ইসরায়েলি হামলায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত

    ইসরায়েলি হামলায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় জাতিসংঘের ২৯ জন কর্মী নিহত হয়েছেন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) রোববার এ তথ্য জানিয়েছে।


    ইউএনআরডব্লিউএ যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, আমরা শোকে মর্মাহত। আমরা নিশ্চিত হতে পেরেছি, ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় আমাদের ২৯ সহকর্মী নিহত হয়েছেন। এই সহকর্মীদের অর্ধেকই ছিলেন ইউএনআরডব্লিউএর শিক্ষক।

    গত শনিবার এক পোস্টে তারা ১৭ কর্মীর মৃত্যুর কথা জানিয়েছিল যা এখন বেড়ে ২৯ জনে দাঁড়ালো।

    গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘ সংস্থার স্কুলগুলোতে ১২ জন বাস্তুচ্যুত মানুষ নিহত এবং প্রায় ১৮০ জন আহত হয়েছে।  ইউএনআরডব্লিউএর প্রায় ৩৮টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    একটি পৃথক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, গাজায় মজুদ জ্বালানি তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, জ্বালানি ছাড়া পানি থাকবে না, কোনো কার্যকরী হাসপাতাল ও বেকারি থাকবে না। জ্বালানি ছাড়া জরুরি প্রয়োজনে অনেক বেসামরিক মানুষের কাছে সাহায্য পৌঁছাবে না। জ্বালানি ছাড়া কোনো মানবিক সহায়তা করা যাবে না।

    যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাফাহ ক্রসিং পয়েন্টের একটি টার্মিনাল থেকে ছয়টি ট্রাক জ্বালানি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল কিন্তু তা গাজার ২৪ লাখ বাসিন্দাদের দৈনন্দিন চাহিদার সিকি ভাগও নয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ