ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়েছে ৩১ মসজিদ

    ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়েছে ৩১ মসজিদ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৩১টি মসজিদ ধ্বংস হয়েছে। গাজার এনডাউনমেন্ট মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


    খবর আল জাজিরা। তুর্কি ও অ্যারাবিয়ান সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আরও পাঁচটি মসজিদ ধ্বংস হওয়ার পর এই সংখ্যা ২৬ থেকে বেড়ে ৩১ হয়েছে।

    রোববার (২২ অক্টোবর) হামাস জানিয়েছে, গাজায় রাতভর ইসরায়েলি হামলায় আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    শনিবার গাজায় হামলা জোরদার করার ঘোষণার ধারাবাহিকতায় এই হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। হামলা বাড়ানো হবে বলে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় গাজায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র সংগঠন হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় বিমান হামলা চালানো শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪ হাজারের কাছাকাছি। নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৫২৪ শিশু। এর মধ্যে এক হাজার নারীও রয়েছেন। প্রাণ গেছে ২২ সাংবাদিকের।

    হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনীর পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ৮১ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন এক হাজার ৩০০ জন। গ্রেপ্তার হয়েছেন ৮৬০ জনের বেশি ফিলিস্তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ