ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • গাজায় ইসরায়েলের এক রাতের অভিযানেই নিহত ৫৫: হামাস

    গাজায় ইসরায়েলের এক রাতের অভিযানেই নিহত ৫৫: হামাস
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের এক রাতের অভিযানেই ৫৫ জন নিহত হয়েছে। হামাসের প্রেস অফিস জানিয়েছে, গাজায় ৩০টির বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গাজায় অভিযান আরও বাড়ানো হবে।

    বেশ কিছু মেডিকেল সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এক রাতেই ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

    পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডবিউএ) জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে।

    এক বিবৃতিতে ইউএনআরডবিউএ আরও জানিয়েছে যে, এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

    এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামাসের একটি সেল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রোববার ভোরে ওই হামলায় অন্তত দুজন নিহত এবং অনেকে আহত হয়েছে।

    অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়টি নিয়ে ইসরায়েলিদের সঙ্গে তিনি কথা বলছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি গাজায় ওই অভিযান বিলম্বিত করতে বলেছেন কি না। জবাবে বাইডেন শুধু বলেছেন, ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ