ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিএমপি কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন

    বিএমপি কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর  পরিবেশে  উদযাপন এবং  সার্বিক নিরাপত্তা ব্যবস্থা  নিশ্চিতকল্পে বরিশাল নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।  

    শনিবার দিনব্যাপী পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন, কোতোয়ালি মডেল থানার সহকারি পুলিশ কমিশনার সীমা খানম, সহকারী পুলিশ কমিশনার প্রণয় রায়, কোতোয়ালী মডেল থানার  অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও কাউনিয়া থানার অফিসার ইনচার্জ  জনাব আসাদুজ্জামান সহ অন্যান্য  কর্মকর্তাগন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

    পরিদর্শনকালে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত  পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 

    এছাড়া পূজামণ্ডপ ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বানের পাশাপাশি কোনো অসঙ্গতি পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পরামর্শ প্রদান করেন বিএমপি কমিশনার। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ