ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করছেন যুবলীগ নেতা খসরু 

    মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করছেন যুবলীগ নেতা খসরু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষে মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করে সময় পার করছেন। 

    শনিবার তিনি বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ৮ পূজা মণ্ডপ পরিদর্শন করে নিজ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এর আগে তিনি মুলাদী উপজেলার ১০ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। 

    বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের আওয়ামী মনোনয়ন প্রত্যাশী জহির উদ্দিন খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। 
    একটি অসাম্প্রদায়কি রাষ্ট্র ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনায়। আর সেই অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন করে যাচ্ছে বঙ্গকন্যা শেখ হাসিনা। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এর নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। 

    আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকালে সাম্প্রদায়িক কোন ঝামেলা থাকে না। ২০২৪ সালের নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনবেন।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি, সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, মুলাদী যুবলীগের আহবায়ক মাষ্টার জিয়া উদ্দিন মনির, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক হাসানুর রহমান খান প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ