ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    অনামী লেনের নাম সাংবাদিক এসএম ইকবাল সড়ক করার দাবি

    অনামী লেনের নাম সাংবাদিক এসএম ইকবাল সড়ক করার দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা এসএম ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় ক্লাবের হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তারা বহু গুনের অধিকারী প্রয়াত এস.এম ইকবালের বর্ণাঢ্য কর্মময় জীবনীর ওপর আলোকপাত করে তাঁর নামে সদর রোডস্থ অনামী লেনের নাম সাংবাদিক এস.এম ইকবাল সড়ক করার দাবি জানান।

    পাশাপাশি শোকসভায় আগামী নভেম্বরে এস.এম ইকবালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাগরিক শোকসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সদস্য বেলায়েত বাবলুর সঞ্চলনায় স্মরণ সভায় সন্মানিত অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

    প্রয়াত এস.এম ইকবালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেন, এস.এম ইকবালের এ শূন্যতা বরিশালবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। বরিশালের যেকোন নাগরিক আন্দোলন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে চলার ক্ষেত্রে এস.এম ইকবাল নিরলস কাজ করে গেছেন। বক্তারা এসএম ইকবালের বর্ণাঢ্য জীবন থেকে শিক্ষা নিতে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

    শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী আল মামুন, সিনিয়র সাংবাদিক অরুপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নাসিম-উল আলম, বীরেন্দ্রনাথ সমাদ্দার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চত্রবর্তী, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান, প্রেসক্লাবের সহ-সম্পাদক এম জহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন প্রমুখ।

    সবশেষে এসএম ইকবালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ