ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০৭ জন, সংখ্যা বেড়ে ৩৭০০

    গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০৭ জন, সংখ্যা বেড়ে ৩৭০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ চলছেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৩০৭ জনের প্রাণ গেছে। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    সংস্থাটি জানিয়েছে, এর মধ্য দিয়ে গাজায় গত দেড় সপ্তাহের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫। নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ শিশু রয়েছে। নারীর সংখ্যা ১ হাজার ৪৪৪। আহত হয়েছেন সাড়ে ১২ হাজারের বেশি মানুষ।

    গাজার বিধ্বস্ত ভবনগুলোর নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে রয়েছেন। তাঁদের অনেকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তাই নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

    গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্তত ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বোমার আঘাতে হয় ধ্বংস নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাঁদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৫০০–এর বেশি মানুষ জাতিসংঘ পরিচালিত ১৪৭টি আশ্রয়শিবিরে উঠেছেন।গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্তত ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বোমার আঘাতে হয় ধ্বংস নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাঁদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৫০০–এর বেশি মানুষ জাতিসংঘ পরিচালিত ১৪৭টি আশ্রয়শিবিরে উঠেছেন।

    ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল

    এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ