ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • পাঁচ দফা দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    পাঁচ দফা দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

    রোববার  বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সংগঠক মিনহাজুল ইসলাম সহ অন্যরা।

    বিক্ষোভ সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ