ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে ৩ দিনের কৃষক প্রশিক্ষণ

    বরিশালে ৩ দিনের কৃষক প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লবণাক্ত কৃষি বিষয়ে ৩ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি নেদারল্যান্ড ওয়াটার পার্টনারশীপের প্রধান পরামর্শক পিটার প্রিন্স।

    সারা বাংলা কৃষক সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্যা সল্ট ডক্টরের পরিচালক ড. আরজেন ডি ভোস, একাশিরা ওয়াটারের ঊর্ধ্বতন কর্মকর্তা টিনে তে উইঙ্কেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রহ্ম। 

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান ফার্মার্স এসোসিয়েশনের অপারেশন ম্যানেজার আমিরুল ইসলাম আমির, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বরিশালের আঞ্চলিক সমন্বকারি মোহাম্মদ আবু হানিফ, সারা বাংলা কৃষক সোসাইটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ও কৃষক মো. ফজলুল হক  প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, ফসল আবাদে লবণাক্ততা বৈশ্বিক চ্যালেঞ্জ। এর মোকাবেলায় দরকার লবণসহিষ্ণু জাত এবং উন্নত প্রযুক্তি ব্যবহার। লবণাক্তকরণ ও খরা প্রতিরোধ, প্রশমিতকরণ এবং খাপখাইয়ে নেয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। এর মাধ্যমেই উপকূলীয় অঞ্চলের মাঠ এবং উদ্যান ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব। 

    নেদারল্যান্ড ওয়াটার পার্টনারশীপ, এশিয়ান ফার্মার্স এসোসিয়েশন এবং এফএওর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বরিশাল ও রংপুর বিভাগের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ