ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ৪ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

    ৪ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ইংল্যান্ড। দুই ওপেনার গুরবাজ-জাদরানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সপ্তম ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করে আফগানিস্তান। আর রশিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে ফিফটি পূরণ করেন গুরবাজ।

    দলীয় শতকে পৌঁছায় মাত্র ১৩তম ওভারে। দুই ওপেনারের ব্যাটে যখন উড়ছে আফগানিস্তান, তখনই আঘাত হানেন আদিল রশিদ। ৪৮ বলে ৩ চারে ২৮ রান করেন ইব্রাহিম জাদরান। এরপর থেকেই শুরু হয় ছন্দপতন। ৮ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছে আফগানরা। রহমত শাহের (৩) পর ব্যক্তিগত ৮০ রানে থামেন গুরবাজ। এরপর আজমতউল্লাহ ফেরেন ব্যাক্তিগত ১৯ রানে।

    রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি।

    টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে ব্যাট করতে নেমে দুই ওপেনার গুরবাজ-জাদরানের দারুণ সূচনা করেছে। কোন উইকেট না হারিয়ে শতক ছাড়িয়েছে আফগানিস্তান। এরই মধ্যে ফিফটির দেখা পেয়েছেন গুরবাজ। দুই ওপেনারের ব্যাটে যখন উড়ছে আফগানিস্তান, তখনই আঘাত হানেন আদিল রশিদ। ১৭তম ওভারে এই লেগস্পিনারের বলে ফ্লিক করতে গিয়ে জো রুটের তালুবন্দী হন ইব্রাহিম। এর আগে ২৮ রান করেন তিনি।


    এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৯.৩ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান। হাশমতউল্লাহ শাহেদি ব্যক্তিগত ১২ রান এবং ইকরাম আখিল ১২ রান নিয়ে ব্যাট করছেন।

    বাংলাদেশের সাথে বড় জয়ের সেই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ইংলিশরা। অন্যদিকে আফগানিস্তান একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন নাজিব। একাদশে ঢুকেছেন ইকরাম।

    ইংল্যান্ড একাদশ

    জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, রিস টপলি, মার্ক উড, ক্রিস ওকস।

    আফগানিস্তান একাদশ

    হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ