বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার: সংসদ সদস্য টিপু

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেছেন, মানুষিক ও শারিরীক স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলার বিকল্প নাই। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই সরকার উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে দিয়েছে। আমরা সবসময় ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা পরামর্শ দিয়ে থাকি। যাতে তারা মাদক থেকে দুরে থাকতে পারে'।
বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেলে উপজেলা স্টেডিয়ামের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা জাতীয় পার্টি যুগ্ন আহ্ববায়ক ও মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হামিদুর রহমান প্রমুখ।
রহমতপুর ইউনিয়ন ছাত্রসমাজের আয়োজনে মাসব্যাপী 'বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু এমপি ফুটবল টুর্নামেন্ট' ফাইনাল খেলা পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে সুষ্ঠু ভাবে সমাপনী করা হয়েছে।
ফাইনাইল খেলায় রহমতপুর স্পোর্টস জোনকে হারিয়ে রেজভী স্মৃতি ক্রীড়া সংঘ (বাবুগঞ্জ) চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ন আহ্ববায়ক মাইনুল সরদার, রহমতপুর ইউনিয়নের ছাত্রসমাজের সভাপতি সুমন হোসেন শাওন প্রমুখ।
এইচকেআর