ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ভালোকাজে মুক্তি মিললো ৪০ অপরাধীর

    ভালোকাজে মুক্তি মিললো ৪০ অপরাধীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লঘু অপরাধে সাজাভোগ ছাড়াই ভালো কাজ করে প্রবেশনে (পরীক্ষাকাল) মুক্তি পেয়েছেন ৪০ জন নারী-পুরুষ। মুক্তিপ্রাপ্ত চার নারী ও ৩৬ পুরুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

    শনিবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে মুক্তিপ্রাপ্তদের নিয়ে কনফারেন্স করেছেন জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজা। 
    এ কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কার্যালয়।

    কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজা বলেন, প্রবেশনে মুক্তি পেয়ে সুস্থ সুন্দর জীবন গড়ে তুলতে হবে। 

    প্রবেশনে মুক্তি পেয়ে যারা মাদকসহ অন্যান্য অপরাধ ছাড়তে পারেনি, তাদের বিরুদ্ধে আইন আরও কঠোর হবে। তাই মাদককে না বলে পরিবার নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলুন। 

    এসময় মুক্তিপ্রাপ্তদের ভবিষ্যৎ জীবনে ভালো নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

    কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আশরাফ উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজ ও সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সি, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক আবু জাফর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত, কোর্ট ইন্সপেক্টর শিশির কুমার পাল প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ