ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ৯ দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ

    ৯ দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদকে উপেক্ষা করে শ্রম আইন সংশোধনের অপচেষ্টা রোধ, অত্যাবশ্যক পরিষদের বিল প্রত্যাহার করা, খাদ্যসহ নিত্যপণ্যের দাম কমানো, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ নয় দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ করা হয়েছে।

    শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সদররোডে অশ্বিনী ‍কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।


    শ্রমিক নেতা মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন বরিশালের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক এম.জি ফারুক, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জাতীয় শ্রমিক জোট বরিশালের আহ্বায়ক মোসলেম সিকদার, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সংঘের আহ্বায়ক শেখ আবুল হাসেম, বাংলাদেশ উপকূলীয় মৎস্য শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. ইসরাইল পণ্ডিত, বরিশাল জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লা, মো. বাবুল মীর ও স্বপন দত্ত প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ