ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • ৩২০ রানের লক্ষ্য হলে টপকানো সহজ হতো: সাকিব

    ৩২০ রানের লক্ষ্য হলে টপকানো সহজ হতো: সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ যেন উড়ন্ত বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনলো ইংল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে উড়ন্ত সূচনা করা বাংলাদেশকে বাস্তবতা শেখালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। যারা আবার নিজেদের প্রথম ম্যাচে খুব বাজেভাবে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে।

    বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই পরাজয়ের স্বাদ পেল সাকিববাহিনী। ইংলিশদের কাছে ১৩৭ রানের বিশাল পরাজয় বরণ করে নিতে হলো টাইগারদের। ম্যাচ শেষে সাকিবের কথায়ই ফুটে উঠেছে আরেকটু কম রানের লক্ষ্য হলে হয়তো সেটা টপকানো সম্ভব হতো বাংলাদেশের!


    পরাজিত দলের অধিনায়ক হিসেবে ম্যাচ শেষে সাকিব আল হাসান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমার মনে হয় আমরা প্রথম দিকে যে অবস্থায় ছিলাম মনে হচ্ছিল তারা ৩৮০-৩৯০ করে ফেলবে। কিন্তু আমরা তাদের আরও কম রানে আটকে রাখতে সক্ষম হয়েছি। তবে আমার মনে হয় ৩২০-৩৩০ রানের মধ্যে লক্ষ্য থাকলে হয়তো সেটা টপকানো সম্ভব হতো এই পিচে।’

    টস জিতে বাংলাদেশ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নেটিজেনদের মাঝে এটা নিয়ে সমালোচনাও হচ্ছিল যেহেতু উইকেট নিতে পারছিল না কোনো পেসাররা। সাকিব বলেন, ‘টস জয়টা আমাদের জন্য সৌভাগ্য ছিল, যেহেতু আগের রাতে এখানে কিছু বৃষ্টি হয়েছে। এখানে পেস বোলারদের জন্য সুবিধা ছিল; কিন্তু আমরা ভালো শুরু করতে পারিনি। আপনি যখন তাদের সুযোগ দেবেন তারা সেটার সদ্ব্যবহার করবেই। আমরা শেষের ১০ ওভার ভালো বল করেছি; কিন্তু ৩৫০ এর বেশি রান টপকে জেতাটা কঠিন।’


    নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, ‘আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম। তবে সেটি বাস্তবায়ন করতে পারিনি। বল ভালো সুইং করছিল। দরকার ছিল সঠিক জায়গায় বল করা কিন্তু তারা একবার ভালো শুরু পাওয়ায় এটা ধরে রাখা কষ্ট হয়ে যায়।’


    এর পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে দুটিতেই জেতা নিউজিল্যান্ডের। ওই ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘এটি অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের পরে অনেক কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড অপেক্ষা করছে চেন্নাইতে। আমাদের এগিয়ে যেতে হবে। এখান থেকে যতটুক ভালো নেওয়া যায় সেটাই আমরা নেব।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ