ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • ১০ থেকে ২০ শতাংশ বেতন বাড়ছে সাকিব-তামিমদের

    ১০ থেকে  ২০ শতাংশ বেতন বাড়ছে সাকিব-তামিমদের
    তামিম ইকবাল ও সাকিব আল হাসান/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি ঝুলে আছে অনেকদিন ধরে। কথা ছিল- গত ১৫ জুন বোর্ড সভা শেষে ঘোষণা হবে কেন্দ্রীয় চুক্তি। জানা যাবে কারা চুক্তিতে থাকছেন, কারা থাকছেন না। তবে সেই চুক্তি এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানাতে গিয়ে আকরাম খান জানালেন, এবারের চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের।

    আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।’


    সঙ্গে আরও যোগ করেন আকরাম, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।’

    ২০১৯ সালে বোর্ডের বিপক্ষে আন্দোলনে নেমেছিলেন ঢাকার ক্রিকেটাররা। সেই আন্দোলনের ১৩ দফার মধ্যে ষষ্ঠ দফা ছিল, জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে। যেখানে অন্তত ৩০ জন রাখার কথা জানিয়েছিলেন খেলোয়াড়রা। পাশাপাশি চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল।

    এবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, চুক্তিতে রাখা হচ্ছে ১৮ থেকে ২০ জন ক্রিকেটারকে। আজ বৃহস্পতিবার আকরাম জানালেন, করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বেতন কমলেও আগের বেতনের থেকে এবার অন্তত ১০ থেকে ২০ শতাংশ বেতন বাড়ছে সাকিব আল হাসান, তামিম ইকবালদের।

    আকরাম জানালেন, ‘এটা নির্ভর করবে কিন্তু আমরা এটা চিন্তা ভাবনা করে করবো। ১০ থেকে ২০ শতাংশ বাড়বে। সেটি আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, সেটারও সময় নিতে হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ