ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সাকিবও ফিরলেন, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

    সাকিবও ফিরলেন, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যে পিচে মালান-রুটরা রীতিমত স্টিমরোলার চালালেন বাংলাদেশের ওপর, সেই পিচে দাঁড়াতেই পারছেন না টাইগার ব্যাটাররা। ৩৬৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের মধ্যে ৩ উইকেট নেই বাংলাদেশের।

    ক্রিস ওকসের করা প্রথম ওভারে লিটন দাস টানা তিন বাউন্ডারি হাঁকালে নড়েচড়ে বসেছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু পরের ওভারেই সেই ঘোর ভাঙলো।

    রিস টপলে টানা দুই বলে সাজঘরে ফিরিয়ে দিলেন তানজিদ তামিম আর নাজমুল হোসেন শান্তকে। তামিম দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ১ করে, পরের বলে শান্ত (০) ড্রাইভ করে পয়েন্টে ধরা পড়েন লিভিংস্টোনের হাতে। এরপর সাকিব আল হাসানকেও (৯ বলে ১) বোল্ড করেছেন টপলে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান। লিটন দাস ২৩ আর মেহেদি হাসান মিরাজ ৭ রানে অপরাজিত আছেন।


    এর আগে একটা সময় মনে হচ্ছিল, অনায়াসে চারশ পার হয়ে যাবে ইংল্যান্ডের। তবে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের ওতটা রান তুলতে দেয়নি বাংলাদেশ।

    ৪০ ওভার শেষে ৩ উইকেটে ২৯৮ ছিল ইংল্যান্ডের। টাইগারদের শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মোটে ৬৬।

    সবমিলিয়ে ৯ উইকেটে ৩৬৪ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। ফলে জিততে হলে ৩৬৫ রানের কঠিন এক লক্ষ্য পাড়ি দিতে হবে বাংলাদেশকে।


    ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

    কোনো চমক নয়। দুই প্রান্ত দিয়ে পেস দিয়েই আক্রমণ শুরু করেন সাকিব। মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ প্রথম ৪ ওভারে দেন ১৫ রান।

    তবে পঞ্চম ওভার এসে হাত খুলেন ডেভিড মালান। টানা দুই বলে মোস্তাফিজকে চার আর ছক্কা হাঁকিয়ে রান বাড়িয়ে নেন এই ওপেনার।


    মোস্তাফিজকে তার পরের ওভারে ফের টানা দুই বলে ছক্কা আর চার হাঁকান মালান। তার সঙ্গে তাল মেলাতে চেষ্টা করেন আরেক ওপেনার জনি বেয়ারস্টোও। ফলে ৪৯ বলেই জুটিতে ফিফটি পূরণ করে ফেলেন তারা। ১০০ ছুঁতে লাগে ৯৩ বল।

    ৩৯ বলে ফিফটি পূরণ করেন মালান। বেয়ারস্টো ছিলেন তার তুলনায় একটু ধীরগতির। তার পঞ্চাশ ছুঁতে লাগে ৫৪ বল।

    কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ইনিংসের ১৮তম ওভারে ওপেনিং জুটিটি ভাঙেন সাকিব। ৫৯ বলে ৮ বাউন্ডারিতে ৫২ রান করা বেয়ারস্টোকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন টাইগার অধিনায়ক। ১১৫ রানে আসে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি থেকে।

    তবে দ্বিতীয় উইকেটে আরেকটি বড় জুটি গড়ে ফেলে ইংলিশরা। ১১৭ বলেই ১৫১ রান তুলে ফেলেন জো রুট আর মালান। ৯৩ বলে সেঞ্চুরি করেন মালান। অবশেষে মালানকে বোল্ড করে এই জুটিটি ভাঙেন শেখ মেহেদি।

    ১০৭ বলে ১৪০ রান। ১৬ চারের সঙ্গে ৫টি ছক্কা। ডেভিড মালানের ক্যারিয়ারে এমন দিন আর আসেনি। বাংলাদেশকে পেয়ে নিজের ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংসটাই খেলে ফেললেন বাঁহাতি এই ওপেনার। এর আগে তার সেরা ইনিংস ছিল ১৩৪ রানের।

    এরপর ৩৯তম ওভারে শরিফুল ইসলাম তুলে নেন জস বাটলারকে। ইনসাইডেজ হয়ে স্টাম্প হারানোর আগে ১০ বলেই ২০ রানের ছোট এক ঝড় তুলে দিয়ে যান ইংলিশ অধিনায়ক।

    নিজের পরের ওভারে এসে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেন শরিফুল। পরপর দুই বলে তিনি সাজঘরে ফেরান জো রুট আর লিয়াম লিভিংস্টোনকে।

    রুট চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন আকাশে, মুশফিক সহজেই গ্লাভসবন্দী করেন সে ক্যাচ। ৬৮ বলে ৮২ রানের ইনিংসে ৮টি চার আর একটি ছক্কা হাঁকান ইংলিশ এই তারকা ব্যাটার।

    ৪২তম ওভারের শেষ দুই বলে দুই উইকেট। শরিফুল ইসলামের সুযোগ ছিল নিজের পরের ওভারে এসে হ্যাটট্রিক করার। হলো না।

    আরও একবার টানা দুই বলে দুই উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাঁহাতি এই পেসারকে। ৪৪তম ওভারের প্রথম বলটি স্লোয়ার করেছিলেন শরিফুল, স্যাম কারান লেগ সাইডে ঠেলে দিয়ে তুলে নেন দুই রান।

    এরপর হ্যারি ব্রুক (১৫ বলে ২০), স্যাম কারান (১৫ বলে ১১), আদিল রশিদকে (৭ বলে ১১) থামান শেখ মেহেদি। তাসকিন আউট করেন ক্রিস ওকসকে (১১ বলে ১৪)।

    ৮ ওভারে ৭১ রান দিয়ে ৪টি উইকেট নেন শেখ মেহেদি। ১০ ওভারে ৭৫ রানে ৩ উইকেট শরিফুলের। তাসকিন ৬ ওভারে ৩৮ রানে একটি এবং সাকিব ১০ ওভারে ৫৮ রানে নেন একটি উইকেট। ১০ ওভারে ৭০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ