ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পাকিস্তান

     সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেদারল্যান্ডসের বিপক্ষে টপঅর্ডার ব্যর্থ হলেও সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। ব্যাট হাতে বাবর আজম-ফখর জামান ও ইমাম উল হকদের ব্যর্থতার দিনে ডাচ অলরাউন্ডার বাস ডি লিডির লড়াই সত্ত্বেও ৮১ রানে জিতেছে তারা।

    পাকিস্তানের ২৮৬ রানের জবাবে ২০৫ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৬৭ রান করেন ডাচ অলরাউন্ডার লিডি। পাকিস্তানের পক্ষে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান, দুজনই করেন ৬৮ করে। বল হাতে ৩টি উইকেট নেন রউফ।


    হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (৬ অক্টোবর) ভিক্রমজিৎ সিংয়ের ব্যাটে ভর করে দারুণ শুরু পেয়েছিল নেদারল্যান্ডস। ম্যাক্স ওদাউদ ৫ রান করে ফিরে গেলেও সিং হাঁটতে থাকেন হাফসেঞ্চুরির পথে। কলিন অ্যাকারম্যান বিদায় নেন দলীয় ৫০ রানে, ১৭ রান করে। অর্ধশতক তুলে নেন ভিক্রমজিৎ। ৬৭ বলে ৫২ রান করে শাদাব খানের বলে ক্যাচ আউট হন তিনি।

    ২৬ ওভার শেষে ১২৯ রান ছিল ডাচদের। উইকেটে ছিলেন বাস ডি লিডি ও তেজা নিদামানুরু। পরের ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই চার হজম করেন রউফ। কিন্তু পরের বলে নিদামানুরুকে ফিরিয়ে দেন তিনি। তৃতীয় বলটি ডট দেন পাকিস্তান গতি তারকা। চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। রউফের পঞ্চম বলে ফিরে যেতে পারতেন সাকিব জুলফিকার। কিন্তু ইফতিখার আহমেদ ক্যাচ ড্রপ করায় ওই ওভারে ৩ উইকেট পাওয়া হয়নি রউফের।

    ১০ রান করে ফিরে যান সাকিব জুলফিকার। এরপর ৪ উইকেট শিকারি বাস ডি লিডি দায়িত্ব কাঁধে তুলে নেন। একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও তিনি রানের চাকা সচল রাখেন। ৬৭ রানে তাকে থামান মোহাম্মদ নেওয়াজ। ৬৮ বলের ইনিংসে ৬টি চার ২টি ছয় হাঁকান ডাচ অলরাউন্ডার।

    এরপর লোগান ভ্যান বিক ছাড়া বাকিদের কেউই হাল ধরতে পারেননি। ৪ রানে ভ্যান ডার মেরউই ও ৭ রানে আউট হন পল মেকেরান। ভ্যান বিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৮ রানে।

    এর আগে সব কটি উইকেট হারিয়ে ২৮৬ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে তুলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। বাকিদের মধ্যে মোহাম্মদ নেওয়াজ ৩৯ ও শাদাব খান করেন ৩২ রান। ডাচদের হয়ে ৪ উইকেট পান লিডি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ