ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি টাইগাররা

    প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হোক তা প্রস্তুতি ম্যাচ। তবুও একটি জয় অনেক আত্মবিশ্বাস জাগিয়ে তোলে ক্রিকেটারদের মধ্যে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৪২ ওভারেই লঙ্কানদের করা ২৬৪ রান তাড়া করে জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। রান পেয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস। সব মিলিয়ে দলের মধ্যে একটা স্বস্তির সুবাতাস।

    যদিও প্রথম প্রস্তুতি ম্যাচের আগে শঙ্কা হিসেবে দেখা দিয়েছিলো, সাকিবের ইনজুরি। তবে পরে জানা গেলো, এই ইনজুরি খুব বড় নয়। তার প্রথম ম্যাচ খেলতে না পারার যে গুঞ্জন, সেটাও সঠিক নয়। সাকিব খেলতে পারবেন।

    প্রশ্ন হলো, আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তো সাকিব? ইংলিশ অধিনায়ক জস বাটলারের সঙ্গে কে টস করতে নামেন, সেটা দেখার পরই বোঝা যাবে। আবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে হালকা চোটে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। যদিও তা খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে না। তবুও সব মিলিয়ে দলের মধ্যে হালকা ইনজুরির আভাস রয়েছে।

    আবার আজ বৃষ্টির শঙ্কাও রয়েছে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে এই মাঠে ভেস্তে গেছে ইংল্যান্ড ও ভারতের প্রস্তুতি ম্যাচ। আজও কী তেমনটা হবে? বৃষ্টির পূর্বাভাস থাকায় সে শঙ্কাও তৈরি হয়েছে।

     

    কারণ, গত দু’দিন অবিরাম বর্ষণ হয়েছে গুয়াহাটিতে। ঢাকায় যেমন কয়েকদিন আগে অচল হয়ে গিয়েছিলো, তেমনি গুয়াহাটি শহরকেও বৃষ্টিতে ভেসে যেতে দেখেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তেমনটাই জানিয়েছেন মিডিয়াকে। তিনি বলছিলেন, ‘মনে হওয়া স্বাভাবিক ছিল যে আমরা বোধ হয় ঢাকাতেই আছি। বৃষ্টিতে রাস্তা পানির নিচে চলে গিয়েছিল।’

    যদিও গতকাল থেকে গুয়াহাটিতে রোদ উঠেছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে গিয়েছিলেন। অনুশীলন করেছেন চার ক্রিকেটার- মাহমুদ উল্লাহ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যথাসাধ্য বিশ্রাম এবং ফিট থাকার চেষ্টা করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

    প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে বাড়তি শক্তিও ক্ষয় করতে রাজি নয় বাংলাদেশ। কারণ, আজ থেকে ঠিক আটদিন পরই এই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সুতরাং, প্রস্তুতি ম্যাচটা প্রস্তুতির মতোই সারতে চায় টাইগাররা। সুতরাং, কেমন হতে পারে আজকের ম্যাচ? সে দিকে তাকিয়ে সবাই।

     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ