ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লো টাইগাররা

    বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লো টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে টাইগাররা। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে ভারত গেছেন সাকিব-মুশফিকরা। দলের খেলোয়াড়রা সবাই গেছেন একই ফ্লাইটে।


    হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সব সদস্যও দলের সঙ্গে গেছেন। একই ফ্লাইটে চড়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।


    ২৯ সেপ্টেম্বর, গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

    ওই ম্যাচের আগে শুধু একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ওখান থেকে রওয়ানা হবে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশ্যে।

    ৫ অক্টোবর শুরু এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ