ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিশ্বকাপ খেলতে আজই ভারত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

    বিশ্বকাপ খেলতে আজই ভারত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা নাটকীয়তা শেষে বিশ্বকাপের দল পেলো বাংলাদেশ ক্রিকেট। ২৪ ঘণ্টা আগেও কেউ জানতো না, বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কোন কোন ক্রিকেটার। মঙ্গলবার সারাদিন নাটকীয়তা চলেছে বিসিবিতে। সব নাটকীয়তা শেষ করে সন্ধ্যার পর গিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    নাটকীয়তায় বলি হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৭০ ভাগ ফিট তামিম কেন শতভাগ ফিট নন- এই অজুহাতে তাকে বাদ দেয়া হলো। নাটকীয়ভাবে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদও।

    সাকিব আল হাসান নেতৃত্ব ছেড়ে দেবেন- এমন গুঞ্জনও ছিল মঙ্গলবার ক্রিকেটের আকাশে-বাতাসে। শেষ পর্যন্ত সাকিবকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করা হলো।

    দল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বিকাল ৪টায় ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবে সাকিব আল হাসানের দল।

    ২৯ সেপ্টেম্বর, গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ওখান থেকে রওয়ানা হবে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশ্যে।

    বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টার দিকে বিশ্বকাপের জার্সি পরে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটোসেশন হতে পারে। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে আগাম কিছু জানানো হয়নি। তবে, বিশ্বকাপগামী দলের কোনো অফিসিয়াল প্রেসমিট হচ্ছে না এবার।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ