ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিশ্বকাপ দলে নেই তামিম, আছেন রিয়াদ

    বিশ্বকাপ দলে নেই তামিম, আছেন রিয়াদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দল ঘোষণা নিয়ে নানা উদ্বেগ-উৎকণ্ঠা। ক্ষণে ক্ষণে ভেসে আসে নতুন খবর। তৈরি হয় আলোচনা। সময় জানিয়েও পিছিয়ে যায় বিসিবি। যখন ঘোষণাটা এলো, তখনও থাকলো চমক। ভিডিওতে জার্সির সঙ্গে স্কোয়াডের কথাও জানায় বিসিবি। তাতে রাখা হয়নি অভিজ্ঞ তামিম ইকবালকে। পুরো বছরজুড়ে না থাকলেও নিউজিল্যান্ড সিরিজের পর বিবেচনায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

    গত জুলাইয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ায় আবার ফিরে আসেন তিনি। এরপর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন, পিঠের চোটের কারণে খেলেননি এশিয়া কাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন এই উদ্বোধনী ব্যাটার।

    প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৫৮ বলে ৪৪ রান করেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে এসে পিঠের চোটে অস্বস্তির কথা জানান তিনি। টিম ম্যানেজম্যান্টকেও নিজের অবস্থার কথা জানান তামিম। সব মিলিয়ে তাকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর বাইরে বিশ্বকাপ দলে আলোচিত নানা ঘটনার পর সুযোগ মিলেছে মাহমুদউল্লাহ রিয়াদের। বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আর দলে জায়গা হয়নি তার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে সুযোগ পেয়েও আহামরি কিছু করতে পারেননি। তবুও রাখা হয়েছে তাকে।  

    বিশ্বকাপ দলে তরুণদের মধ্যে আছেন উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম ও পেসার তানজিম হাসান সাকিব। এই দুজনেরই অভিষেক হয়েছিল সর্বশেষ এশিয়া কাপে। সবমিলিয়ে মোট পাঁচজন পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

    বিশ্বকাপ দলে রাখা হয়েছে দুজন উদ্বোধনী ব্যাটার, তাদের কোনো বিকল্পও রাখা হয়নি। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটার আছেন পাঁচ জন। বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে দুজনকে। অলরাউন্ডার হিসেবে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।   

    বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :

    সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ তামিম, তানজিম সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ