ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩

    ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও তিন হাজার ১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিন হাজার ১২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৭৪ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৩৪৯ জন।

    গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিন হাজার ৯৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১০ জন ও ঢাকার বাইরে দুই হাজার ২৮৯ জন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন ঢাকায় ও ঢাকার বাইরে ১০ জন।

    এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬১৭ জন ও ঢাকার বাইরে ৩২৬ জন।

    চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ঢাকায় ৮০ হাজার ৪৯০ জন ও ঢাকার বাইরে এক লাখ ১৩ হাজার ৩৯১ জন।

    চলতি বছরের এ পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৭৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৬ হাজার ২৯২ জন ও ঢাকার বাইরে এক লাখ ছয় হাজার ৪৯০ জন

    বর্তমানে সারাদেশে ১০ হাজার ১৫৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৫৮১ জন ও ঢাকার বাইরে ছয় হাজার ৫৭৫ জন।

    এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৪ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৫ শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

    গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ