ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • আরও বাড়লো ব্যাংক লেনদেনের সময় 

    আরও বাড়লো ব্যাংক লেনদেনের সময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আরও একদফা বাড়ানোর পাশাপাশি ব্যাংক লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে। যেখানে নতুন করে লেনদেন আধাঘণ্টা বাড়িয়ে আদেশ দিলো কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ। আদেশে উল্লেখ করা হয় ব্যাংক লেনদেন এখন থেকে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে।

    বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এর পাশাপাশি ১৩ এপ্রিল জারি করা সার্কুলারের সব বিষয় অপরিবর্তিত থাকবে। তবে ব্যাংক খোলা থাকবে বিকাল পাঁচটা পর্যন্ত। সাড়ে তিনটার পর দেড় ঘণ্টা চলবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ।

    করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল এক সপ্তাহের জন্য প্রথম লকডাউন দেয়া হয়। সে সময় ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

    ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ কঠোর লকডাউন দেয়ার ঘোষণা আসার পর প্রথমে জানানো হয়, ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু উল্টো পরে সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলতে থাকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ