ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

    পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিপক্ষে মাত্র ৫১ রানে অলআউট হয়ে আর ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। হাংঝু এশিয়ান গেমসে তাই বাংলাদেশের সামনে ছিলো ব্রোঞ্জ পদকের লড়াই। প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিলো তারা।

    ব্রোঞ্জ পদকের লড়াইয়ে আজ ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় নিগার সুলতানারা। ভারতের বিপক্ষে সেমিফাইনালে তারা যে ভুল করেছিলো, সেটা আর পাকিস্তানের বিপক্ষে করেনি। বরং, পাকিস্তানি নারী ক্রিকেটারদের ৫ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় বাংলাদেশের নাম তুললো তারা।

    ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ ও পাকিস্তান স্বর্ণের লড়াই মুখোমুখি হয়েছিল। দুইবারই বাংলাদেশ হেরে রৌপ্য জয় করে। এবার সেই পাকিস্তানকে হারিয়ে গেমসের পদক তালিকায় দেশের নাম ওঠালেন নারী ক্রিকেটাররা।

    টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে নিদা দার অ্যান্ড কোং। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে (১০ বল হাতে রেখে) ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

    ৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ১৪ রানে। দুই ওপেনার শামীমা সুলতানা এবং সাথি রানী করেন সমান ১৩ রান করে। শবনম মুস্তারি ৫, নিগার সুলতানা জ্যোতি ২ রান করে আউট হন। এছাড়া রিতু মনি আউট হন ৭ রান করে। ২ রানে অপরাজিত থাকেন সুলতানা খাতুন।

    পাকিস্তানি বোলার নাশরা সান্ধু ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। বাংলাদেশ শিবিরে কিছুটা ভয় ধরিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয়ের পথে তারা বাধা হতে পারেনি। সাদিয়া ইকবাল এবং নিদা দার নেন ১টি করে উইকেট।

    টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানি ব্যাটারদের আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলার মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং সানজিদা আক্তার মেঘলা। মারুফা ৩ ওভার বল করে দিলেন মাত্র ২ রান। একটি মেডনের সঙ্গে উইকেট নেন ১টি। স্বর্ণা আক্তার ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ১টি করে উইকেট নেন মারুফা, নাহিদা এবং সানজিদা।

    পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। ১৪ রান করেন নিদা দার, ১৩ রান আসে সাদাফ সামাসের ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেন নাতালিয়া পারভিজ।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ