ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • ৮০ লাখে মুশফিককে দলে নিলো বরিশাল

    ৮০ লাখে মুশফিককে দলে নিলো বরিশাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই বাজিমাত করেছে ফরচুন বরিশাল। ‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিমকে তারা দলভূক্ত করে নিয়েছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মূল্য ৮০ লাখ টাকা।

    আজ রাজধানীর রেডিসন ব্লু হোটেলে দুপুর সাড়ে ১২টায় শুরু হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্রথম রাউন্ডে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিককে দলে নিয়ে নেয় বরিশাল। আগেই তামিম ইকবালকে দলভূক্ত করেছিলো তারা। এবার বরিশাল স্কোয়াডে ঠাঁই মিলে গেলো মুশফিকেরও।

    প্লেয়ার্স ড্রাফটের চার রাউন্ড শেষে দলগুলো যাদেরকে অন্তর্ভূক্ত করেছে-

    রংপুর রাইডার্স : রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ।


    ফরচুন বরিশাল : মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন।

    সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি।


    খুলনা টাইগার্স: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান।

    দুর্দান্ত ঢাকা: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান।

    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ